বাঁধাকপির ডাল - [ ডাল, মুগ ]
উপকরণঃ
- মুগডাল - ৫০ গ্রাম খোলায়
- ভাজা বাঁধাকপি - আধখানা
- তেজপাতা - ২টো
- শুকনো লঙ্কা - ২টো
- জিরে - ১/৪ চা চামচ
- ছোট এলাচ - ২/৩টে
- লবন - ২/৩টে
- দারুচিনি - ২/৩ টুকরো থেঁতো করা
- নুন, মিষ্টি - আন্দাজমতো
- কাঁচালঙ্কা চেরা - ৩/৪ টে খোলায়
- ভাজা জিরে - ১/২ চা চামচ গুঁড়ো করা
- খোলায় ভাজা শুকনো লঙ্কা - ২ টো গুঁড়ো
প্রণালীঃ
- মুগডাল সিদ্ধ করে তাতে বাঁধাকপি দিন।
- কপি সিদ্ধ হলে নুন, মিষ্টি, কাঁচালঙ্কা দিয়ে আরও ৩/৪ মিনিট রান্না করুন।
- এবার কড়াইতে তেল গরম করে তাতে তেজপাতা, জিরে, লবন, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে জল ঢেলে দিন।
- ফুটলে নামিয়ে তাতে ভাজা জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে রাখুন।
শ্রেণীবিভাগঃ ডাল, মুগ |
|
|
134 Views

Loading ...
মন্তব্য করুন