বন্ধ গোস্ত - [ পাঁঠা, মাংস ]

উপকরণঃ

  1. পাঁঠার মাংস - ৫০০ গ্রাম
  2. আলু- ২ টো দু’টুকরো করা
  3. দই - ২০০ গ্রাম বড়
  4. পেঁয়াজ - ২ টো দু’টুকরো করা
  5. রসুন আস্ত - ৫/৬ কোয়া
  6. আদা কুচি - ১ চা চামচ
  7. বড় এলাচ - ২ টো
  8. গোলমরিচ - ৮/১০ দানা
  9. আস্ত শুকনো লঙ্কা - ৪ টে
  10. নুন - স্বাদ মতো
  11. ছোট এলাচ - ৫/৬ টা আস্ত
  12. ঘি অথবা সাদা তেল - ২ টেবিল চামচ      

প্রণালীঃ

  1. ঘি অথবা সাদা তেল বাদে আর সব কিছু দিয়ে মাংস, আলু মেখে রাখুন ঘন্টা দুয়েক।
  2. কড়াইতে তেল চাপিয়ে গরম করার দরকার নেই।
  3. মাখা মাংস দিয়ে কড়াইতে।
  4. ঢাকা দিয়ে মৃদু আঁচে রান্না করুন।
  5. সাধারণত জল দরকার হয় না।
  6. তবে মাংস সিদ্ধ না হলে গরম জল দেবেন ১/২ কাপ।
  7. মাংস সিদ্ধ হয়ে তেল বেড়িয়ে আসবে।
  8. বন্ধ গোস্ত তৈরি।
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.