উপকরণঃ
- ফুলকপি - ছোটো ১টা
- নুন, গোলমরিচ - আন্দাজমতো
- সিদ্ধ করা ম্যাকারনি - দেড় কাপ
- চিজ কোরানো - ১ কাপ
- মাখন - ৫০ গ্রাম
- ময়দা - ৪ টেবিল চামচ
- ডিম - ১ টা
- দুধ - ১/২ কাপ
প্রণালীঃ
- যেটায় বেক করবেন সেটায় ভাল করে মাখন বা সাদা তেল মাখিয়ে নিন।
- এবারে সিদ্ধ করা ফুলকপির টুকরোগুলো বিছিয়ে দিন।
- নুন, গোলমরিচ অল্প করে ছড়িয়ে দিন।
- আবার ফুলকপির টুকরো দিন।
- তার ওপরে ম্যাকারনি আর চিজ দিন।
- মাখন গলিয়ে নিয়ে তাতে ময়দা, নুন, গোলমরিচ দিন।
- এবারে ধীরে ধীরে দুধ মিশিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। নাহলে দলা পাকিয়ে যাবে।
- ফুটে উঠলে নামিয়ে একটু ঠান্ডা হতে দিন।
- এবারে ডিমটা সামান্য ফেটিয়ে নিয়ে এই মিশ্রণে ভাল করে মিশিয়ে দিন।
- ফুলকপি, চিজ, ম্যাকারনির ওপরে ঢেলে দিন।
- মাঝারি আঁচে বেক করুন। একটু বাদামি রং ধরলে নামিয়ে নিন।
শ্রেণীবিভাগঃ শাক সবজি ফল, সিদ্ধ |
|
|
51 Views

Loading ...
মন্তব্য করুন