ফিশ রোল - [ মাছ, যেকোন মাছ ]

উপকরণঃ

  1. যেকোন কাঁটাহীন মাছ — ৪০০ গ্রাম
  2. ডিম — ১টি
  3. ভিনিগার — ১ বড় চামচ
  4. পেঁয়াজ বাটা — ১টি
  5. টমেটো — ২টি কুচোনো
  6. লেবুর রস — ১ চা চামচ
  7. দুধ — ২ বড় চামচ
  8. কর্নফ্লাওয়ার — ১ চা চামচ
  9. কোরানো চিজ — ১ বড় চামচ
  10. ময়দা — ২ বড় চামচ
  11. গোলমরিচ, নুন, তেল এবং বাঁধাকপির বড় পাতা যেমন প্রয়োজন হবে।     

প্রণালীঃ

  1. ভিনিগার ও নুন দিয়ে মাছ সিদ্ধ করে কাঁটা বেছে নিন।
  2. বাঁধাকপির পাতা নুন দিয়ে জলে সামান্য ভাপিয়ে নিতে হবে।
  3. তেল গরম হলে পেঁয়াজ বাটা কষে নিয়ে এতে কুচোনো টমেটো, নুন, গোলমরিচ, অল্প মিষ্টি, লেবুর রস, মাছটা দিয়ে রান্না করুন। মাছের পুর তৈরি হয়ে গেল।
  4. এবারে এই পুর বাঁধাকপির পাতার মধ্যে পুরে প্যাকেটের মতো তৈরি করুন যাতে বেরিয়ে না যায়।
  5. এবারে একটা পাত্রে ডিমটা ফেটিয়ে তাতে ময়দা, চিজ, কর্নফ্লাওয়ার, দুধ দিয়ে এলে নিন।
  6. এতে একচিমটি বেকিং পাউডার, একটু নুন দিন।
  7. এই গোলায় পুরভরা বাঁধাকপির রোলগুলো ডুবিয়ে ছাঁকা তেলে ভেজে পরিবেশন করুন। 
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.