পোড়া রসুন ভর্তা - [ ভর্তা, শাক সবজি ফল ]

উপকরণ 

  1. এক কোয়া রসুন ১৫টি,
  2. শুকনামরিচ ৬টি,
  3. পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ,
  4. সরিষার তেল ১ চা চামচ,
  5. ধনেপাতা কুচি ১ চা চামচ,
  6. লবণ পরিমাণমতো।

প্রণালী

  1. রসুনের কোয়া ছিলে অল্প আঁচে তেল ছাড়া তাওয়ায় ভাজতে থাকুন।
  2. পোড়া পোড়া হয়ে এলে নামিয়ে নিন।
  3. পেঁয়াজ ও শুকনামরিচ অল্প তেলে ভেজে নিন।
  4. এবার পোড়া রসুন, ভাজা পেঁয়াজ, শুকনামরিচ ও লবণ পাটায় বেটে সরিষার তেল ও ধনেপাতা দিয়ে মেখে ভর্তা তৈরি করুন।
  5. শুকনামরিচের পরিবর্তে কাঁচামরিচ দিয়েও ভর্তা তৈরি করতে পারেন।
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.