পেঁয়াজ ভাত - [ পোলাউ, ভাত ]
উপকরণঃ
- আতপ চাল - ১ কাপ
- ছোটো জাতের পেঁয়াজ - ৪/৫ টা আস্ত
- সাদা তেল - ২ চা চামচ
- লেবুর রস - ২ চা চামচ
- আস্ত সর্ষে - ১/২ চা চামচ
- ধনে গুঁড়ো - ১/২ চা চামচ
- লঙ্কা গুঁড়ো - ১/২ চা চামচ
- কাঁচালঙ্কা - ২/৩ টে বড় টুকরো কাটা
- হলুদ গুঁড়ো, হিং গুঁড়ো - ১ চিমটে প্রতিটা
- ধনেপাতা কুচোনো - অল্প
- কারি পাতা - ৮/১০ টা শুকনো
- নারকেল - আধখানা
- পেষা নুন - স্বাদ মতো
প্রণালীঃ
- পেঁয়াজ ছোট হলে আস্ত রেখে দেবেন। একটু বড় হলে মাঝখানে চিরে নেবেন।
- তেল গরম হলে পেঁয়াজ বাদামি রঙ করে ভেজে তুলে রাখুন।
- এবারে তেলে সর্ষে, হিং, কারিপাতা ফোঁড়ন দিন।
- গুঁড়োমশলা দিয়েই চাল দিন।
- ২/৪ মিনিট নাড়াচাড়া করে গরম পানি প্রয়োজন মতো দিয়ে দমে রেখে দিন।
- সিদ্ধ হয়ে ঝরঝরে হয়ে গেলে শুকনো নারকেল বাটা, লেবুর রস, ধনেপাতা কুচি মিশিয়ে নামিয়ে ফেলুন।
Related Bangla Recipe
Tags: আতপ চাল, ভাত
শ্রেণীবিভাগঃ পোলাউ, ভাত |
|
|
177 Views

Loading ...
মন্তব্য করুন