পেঁয়াজ পাতা ভর্তা - [ ভর্তা, শাক সবজি ফল ]

উপকরণ

  1. ১ ইঞ্চি লম্বা করে কাটা পেঁয়াজ পাতা ২ কাপ,
  2. সরিষার তেল ১ টেবিল চামচ,
  3. পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ,
  4. শুকনামরিচ ২টি,
  5. কাশুন্দি ১ চা চামচ,
  6. লবণ পরিমাণমতো।

প্রণালী

  1. ফ্রাই প্যান অথবা কড়াইতে তেল গরম করে পেঁয়াজ পাতা ছেড়ে দিয়ে অল্প আঁচে ২-৩ মিনিট নাড়ুন।
  2. পেঁয়াজপাতা নরম হয়ে এলে নামিয়ে নিন।
  3. এবার শুকনামরিচ, পেঁয়াজ কুচি ও লবণ ভালোভাবে ডলে পেঁয়াজ পাতা ও কাশুন্দি দিয়ে হালকাভাবে মেখে ভর্তা তৈরি করুন।
  4. গরম ভাতের সাথে এই ভর্তা খেতে মজা।
1 Votes | Average: 5 out of 51 Votes | Average: 5 out of 51 Votes | Average: 5 out of 51 Votes | Average: 5 out of 51 Votes | Average: 5 out of 5 (1 votes, average: 5 out of 5)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.