উপকরণঃ
- ছোটো পেঁপে - ১টা
- মুসুর ডাল - ২ টেবিল চামচ
- টোম্যাটো -২টো
- নুন, গোলমরিচের গুঁড়ো - স্বাদমতো
- খোলায় ভাজা জিরের গুঁড়ো - ১/২ চা চামচ
প্রণালীঃ
- পেঁপে খোসা ছাড়িয়ে ৫/৬ টুকরো করে নিন।
- টোম্যাটো টুকরো করে নিন।
- ৪ কাপ জলে ডাল, টোম্যাটো, পেঁপে সিদ্ধ করুন। এরমধ্যে নুন, গোলমরিচ দিন।
- সব জিনিসগুলো ঠিকঠাক সিদ্ধ হলে নামিয়ে নিয়ে ছাঁকনিতে ছেঁকে কাথটা বের করে নিন।
শ্রেণীবিভাগঃ সবজি স্যুপ, স্যুপ |
|
|
73 Views

Loading ...
মন্তব্য করুন