উপকরণঃ
- পালংশাক - ২৫০ গ্রাম
- ছোলার ডাল - ১ কাপ
- পেঁয়াজ - ১টা
- আদা - ১ ইঞ্চি পরিমাণ
- রসুন - ৪/৫ কোয়া
- কাঁচালঙ্কা - স্বাদ অনুযায়ী
- নুন, চিনি - স্বাদমতো
- তেল - ভাজার জন্য
প্রণালীঃ
- ছোলার ডাল রাতভর ভিজিয়ে সকালে বেটে নিন।
- পালংশাক মিহি করে কুচিয়ে নিন। পেঁয়াজ, কাঁচালঙ্কা কুচিয়ে রাখুন।
- আদা, রসুন বেটে নিন।
- এবারে শাক, পেঁয়াজ, কাঁচালঙ্কা, আদা-রসুন বাটা ডাল বাটায় ভালো করে মিশিয়ে নিন।
- খুব ভালো করে মাখুন।
- এই মিশ্রণ থেকে খানিকটা করে নিয়ে কাবাবের মতো গড়ে ভেজে তুলুন।
শ্রেণীবিভাগঃ ভাজি, শাক সবজি ফল |
|
|
61 Views

Loading ...
মন্তব্য করুন