পাতায় মোড়া মাছ - [ ভেটকি, মাছ, রূপচাঁদা ]

উপকরণঃ

  1. রূপচাঁদা অথবা ভেটকির ফালি - ৮ খানা
  2. চাটনির জন্যে লাগবেঃ
    নারকেল কোরা - ১/২ খানা
    জিরা - ১ চা চামচ
    কাঁচা লংকা - ৪/৫ টা
    ধনে পাতা - ২/৩ আঁটি
    চিনি - ১ চা চামচ
  3. খান চারেক কলা পাতা আর পাতায় মাখাবার জন্য সামান্য তেল দরকার হবে  

প্রণালীঃ

  1. প্রথমে মাছের চাটনির জন্যে ধনে পাতার সাথে পরিমাণ মতো নুন ও চিনি বেটে নিন।
  2. এবার বাটা চাটনিতে আপনার স্বাদ অনুযায়ী লেবুর রস অথবা তেঁতুলের জল মেশান।
  3. এবার এই মাছের প্রতিটা টুকরোতে চাটনি মাখান।
  4. কলাপাতার টুকরোয় সামান্য তেল মাখিয়ে নিন।
  5. তার মধ্যে চাটনি মাখান মাছের টুকরো দিয়ে মোড়ক তৈরি করে সুতো দিয়ে ভাল করে বেঁধে দিন। দেখবেন যেন ছিঁড়ে না যায়।
  6. এভাবে প্রতিটা টুকরোকে মোড়ক করুন।
  7. এবারে ঝাঁঝরা যুক্ত কোনও পাত্রে মাছের মোড়কগুলো সাজিয়ে নিন।
  8. একটা পাত্রে জল দিন।
  9. তার ওপরে মাছের পাত্রটা ২০/২৫ মিনিট ভাপে রাখুন।  
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.