পাকা আমে গরুর মাংসের কালিয়া - [ গরু, মাংস ]

উপকরণ

  1. গরুর মাংস দেড় কেজি,
  2. পেঁয়াজ মোটা স্লাইস ১ কাপ,
  3. আদা বাটা ১ টেবিল চামচ,
  4. রসুন বাটা ১ চা চামচ,
  5. জিরা বাটা ১ চা চামচ,
  6. ধনে বাটা ১ টেবিল চামচ,
  7. হলুদ গুঁড়া ১ চা চামচ,
  8. মরিচ গুঁড়া ১ চা চামচ,
  9. তেজপাতা ২টা,
  10. দারচিনি ৪ টুকরা,
  11. এলাচ ৪টা,
  12. লবঙ্গ ৪টা,
  13. লবণ স্বাদমতো,
  14. টক দই আধা কাপ,
  15. পাকা আমের শাঁস ১ কাপ,
  16. গরম মসলা গুঁড়া ১ চা চামচ,
  17. তেল পৌনে ১ কাপ,
  18. কাঁচামরিচ ৫-৬টা।

রান্না-১

  1. মাংস টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এবার আমের শাঁস,
  2. গরম মসলার গুঁড়া, চিনি ও কাঁচামরিচ বাদে বাকি সব মসলা উপকরণ দিয়ে ভালোভাবে মাংস মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে।

রান্না-২

  1. মাংস চুলায় দিয়ে দু-তিন বার ভালো করে কষিয়ে গরম পানি দিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে।
  2. মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে এলে পাকা আমের শাঁস ও চিনি দিয়ে নেড়ে দিতে হবে।
  3. গরম মসলার গুঁড়া ও কাঁচামরিচ দিয়ে অল্প আঁচে আরো
  4. কিছুক্ষণ চুলায় রেখে পাকা আমের মাংসের কালিয়া নামাতে হবে।
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.