পাউরুটির বড়া - [ স্নাক্স ]

উপকরণঃ
পাউরুটি - ৬/৭ পিস
টক দই - ৩০০ গ্রাম
জিরের গুঁড়ো - ১ চা চামচ
লঙ্কার গুঁড়ো - ৩ চা চামচ
বেসন - পরিমানমতো
তেঁতুল - এক দলা
চিনি - ৩ চা চামচ
নুন - আন্দাজমতো
তেল - ভাজার জন্য পরিমাণমতো

প্রণালীঃ
পাউরুটির ৬/৭টা পিস ১০০ গ্রাম টক দইতে ঘন্টাখানেক ভিজিয়ে রাখুন। তারপর তাতে ১/২ চা চামচ জিরের গুঁড়ো, ১/৪ চা চামচ এবং আন্দাজমতো নুন দিয়ে ভাল করে মেখে নিন।
এবারে বেসনের গোলায় ডুবিয়ে বড়ার মতো ভেজে নিন। পাউরুটির সঙ্গে চাটনি বানানোর জন্য ২০০ গ্রাম টক দইতে খোলায় ভাজা ১/২ চা চামচ জিরের গুঁড়ো, ১/৪ চা চামচ লঙ্কার গুঁড়ো ও আন্দাজমতো নুন মেশান।
তেঁতুলকে অল্প জলের মধ্যে গুলে সামান্য নুন ও ২/৩ চা চামচ চিনি দিয়ে ফুটিয়ে ছেঁকে নিন।
এবারে বড়া প্লেটে রেখে মশলা দেওয়া দই ও তেঁতুলের চাটনি দিয়ে পরিবেশন করুন।

সূত্রঃ দৈনিক প্রথম আলো

Related Bangla Recipe

Tags: , , ,

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.