পাঁঠার সিনা ভাজা - [ পাঁঠা, মাংস ]
উপকরণঃ
- পাঁঠার পাঁজরার হাড় সহ ২/৩ ইঞ্চি লম্বা করে কাটা বুকের অংশ - ১ কিলো।
- দুধ - ১/২ লিটার
- বেসন - ১৫০ গ্রাম
- মৌড়ি - ১/২ চা চামচ
- আদার কুচি - ১/৪ চা চামচ
- দারচিনি গুঁড়ো - ১/২ চা চামচ
- লঙ্কার গুঁড়ো - ১/২ চা চামচ
- আস্ত ধনে, আস্ত জিরে - প্রতিটা খোলায় ভেজে গুঁড়ো করা
- নুন - স্বাদ অনুযায়ী
- তেল - পরিমাণমতো
প্রণালীঃ
- বেসন, তেল এবং নুন বাদে আর সব মশলা দুধে দিন।
- তাতে মাংস দিন। এতে নুন দেবেন না। দুধ কেটে যেতে পারে।
- সিদ্ধ করুন।
- দুধে মাংস সিদ্ধ না হলে ১/৪ কাপ জল দিতে পারেন।
- সম্পূর্ণ সিদ্ধ হয়ে মিশ্রণটা শুকিয়ে এলে নামিয়ে নিন।
- বেসন নুন দিয়ে পাকোড়ার মতো গোলা করে নিন।
- গোলা যেন বেশি মোটা না হয়।
- এবারে একটা করে সিনা গোলায় ডুবিয়ে তেলে বাদামি রঙ করে ভেজে তুলুন।
শ্রেণীবিভাগঃ পাঁঠা, মাংস |
|
|
90 Views

Loading ...
মন্তব্য করুন