পাঁঠার মাংস আলু দিয়ে - [ পাঁঠা, মাংস ]
উপকরণঃ
- পাঁঠার মাংস - ৫০০ গ্রাম
- পেঁয়াজ - ৫/৬ টা
- পেঁয়াজ বাটা - ৪ টে
- আদা বাটা - ১ চা চামচ
- ধনে গুঁড়ো - ২ চা চামচ
- গোলমরিচ গুঁড়ো - স্বাদ অনুযায়ী
- ভিনিগার - ২ চা চামচ
- চিনি - ১ চা চামচ
- নুন - স্বাদ অনুযায়ী
- গরমমশলা - ১ চা চামচ
- তেল - ১ টেবিল চামচ
- গোটা আলু - ৪/৫ টা
প্রণালীঃ
- মাংস সিদ্ধ করে নিতে হবে। আধসিদ্ধ হলে এতে গোটা আলু, পেঁয়াজ দিন।
- দরকার পরলে আরও একটু জল দিন।
- আন্দাজমতো নুন দিন।
- মাংস, আলু, পেঁয়াজ সিদ্ধ হলে আঁচ থেকে নামান।
- কড়াই তেল গরম করুন।
- এতে পেঁয়াজ বাটা, আদা বাটা, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দুঞ্চমিনিট কষুন।
- এবার মাংস সিদ্ধ, আলু, পেঁয়াজ সিদ্ধটা জল শুদ্ধ কড়াইয়ে দিয়ে ২/৩ মিনিট ফোটান।
- এবার গরমমশলা, ভিনিগার, চিনি দিয়ে এক মিনিট ফুটিয়ে আঁচ থেকে নামান।
শ্রেণীবিভাগঃ পাঁঠা, মাংস |
|
|
98 Views

Loading ...
মন্তব্য করুন