পাঁঠার মাংসে পালং শাক - [ পাঁঠা, মাংস ]

উপকরণঃ

  1. পাঁঠার মাংস - ৫০০ গ্রাম
  2. পালং শাক - ৫০০ গ্রাম কুচোনো
  3. কুচোনো আদা - ১ চা চামচ
  4. রসুন কুচোনো - ৬/৭ কোয়া
  5. পেঁয়াজ - ২ টো বাটা
  6. ছোটো এলাচ - ৩/৪ টে
  7. লবন - ৩/৪ টে
  8. দারচিনি - ২/৩ টুকরো
  9. তেজপাতা - ২টো
  10. মাখন অথবা তেল - ৩ টেবিল চামচ
  11. গোলমরিচ, লঙ্কা, হলুদ গুঁড়ো - প্রতিটা ১/২ চা চামচ করে
  12. নুন - আন্দাজমতো
  13. টমেটো - ২টো ছোটো টুকরো করা   

প্রণালীঃ

  1. তেল অথবা মাখন গরম হলে তাতে আস্ত গরমমশলা, তেজপাতা, পেঁয়াজবাটা, রসুন, আদা কুচি, লঙ্কা, হলুদ, গোলমরিচ দিন।
  2. সামান্য জল ছিটে দিয়ে কষতে থাকুন।
  3. সুগন্ধ বেরোলে মাংস দিয়ে নাড়াচাড়া করে জল দিন।
  4. মাংস সিদ্ধ হলে পালং শাক, টমেটো দিন।
  5. ঢাকা না দিয়ে রান্না করুন।
  6. নুন দিন।
  7. জল শুকিয়ে এলে নামিয়ে নিন।
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.