পাঁঠার কিমা কাবাব - [ পাঁঠা, মাংস ]
উপকরণঃ
- মিহি কিমা - ৫০০ গ্রাম
- রসুন বাটা - ২ চা চামচ
- আদা বাটা - ১/২ চা চামচ
- পেঁয়াজ - ২টো
- টমেটো পিউরি - ১ টেবিল চামচ
- পেঁয়াজকলি - ২/৪ টে কুচোনো
- কাঁচালঙ্কা কুচোনো - ২টো
- লাল লঙ্কার গুঁড়ো
- নুন - আন্দাজমতো
প্রণালীঃ
- কাঁচালঙ্কা কুচি, আদা, রসুন বাটা, নুন কিমার সাথে মেখে দুঞ্চঘন্টা রাখুন।
- দুঞ্চঘন্টা বাদে এই কিমার মিশ্রণ থেকে আন্দাজমতো নিয়ে লম্বাটে করে গড়ে নিন।
- এক একটা কাবাব ডুবো তেলে বাদামি করে ভেজে তুলুন।
- এবার কড়াইতে ৪ টেবিল চামচ তেলে পেঁয়াজ কুচি ভাজুন।
- সোনালি হয়ে এলে টমেটো পিউরিতে আন্দাজমতো লঙ্কাগুঁড়ো মিশিয়ে পেঁয়াজ ভাজায় দিন।
- ভাজা কাবাবগুলো দিন।
- দু’চার মিনিট কষে নিয়ে নামিয়ে পরিবেশন করুন।
শ্রেণীবিভাগঃ পাঁঠা, মাংস |
|
|
90 Views

Loading ...
মন্তব্য করুন