উপকরণঃ
- সিমলা লঙ্কা - ১ টা
- আলু - ২টো
- ছোটো ফুলকপি - ১ টা
- গাজর - ২ টো
- সরষের তেল - ২ টেবিল চামচ
- হিং - ১ চিমটে
- আদা কুচি - ২ চা চামচ
- লঙ্কা ও হলুদ গুঁড়ো - ১/২ চা চামচ
- ধনে গুঁড়ো - ৪ চা চামচ
- গরম মশলা - ১/২ চা চামচ
- আস্ত মৌরি - ১ চা চামচ
- নুন - স্বাদ মতো
- দই - ২ টেবিল চামচ
- চিনি - স্বাদমতো
- জিরা - সামান্য (ফোড়নের জন্য)
প্রণালীঃ
- তেলে জিরা, হিং ফোড়ন দিন।
- আদা কুচি ও সবজি দিন।
- এরমধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও গরমমশলা দিন।
- আস্ত মৌরি দিন।
- ২/৩ মিনিট নাড়াচাড়া করে কম আঁচে ঢাকা দিয়ে রান্না করুন।
- মাঝে মাঝে নেড়ে দেবেন। সমস্ত সবজি সুসিদ্ধ হলে দইতে নুন, মিষ্টি স্বাদমতো দিয়ে ফেটিয়ে সবজিতে দিন।
- দু-তিন মিনিট রান্না করুন।
শ্রেণীবিভাগঃ নিরামিষ, শাক সবজি ফল |
|
|
90 Views

Loading ...
মন্তব্য করুন