নারকেলের দুধে এঁচড় ডাল - [ ছোলা, ডাল ]

উপকরণঃ

  1. এঁচড় কাটা-বাছা চার কাপ,
  2. বুটের ডাল এক কাপ,
  3. আদাবাটা এক চা চামচ,
  4. রসুন বাটা এক চা চামচ,
  5. জিরাবাটা এক চা চামচ,
  6. মরিচ গুড়া এক চা চামচ,
  7. হলুদ গুড়া এক চা চামচ,
  8. তেজপাতা দুটি,
  9. দারুচিনি চার টুকরো,
  10. এলাচ দুটি,
  11. লবঙ্গ চারটি,
  12. কাঁচামরিচ পাঁচ-ছয়টি,
  13. লবণ পরিমাণমতো,
  14. তেল চার টে· চামচ,
  15. নারকেলের দুধ চার কাপ,
  16. পেঁয়াজ কুচি দুই টে· চামচ।

প্রণালীঃ

  1. এঁচড় সামান্য লবণ ও হলুদ দিয়ে আধাসেদ্ধ করে নিতে হবে।
  2. ডাল সামান্য লবণ, হলুদ, আদা কুচি দিয়ে আধাসেদ্ধ করতে হবে।
  3. তেল গরম করে পেঁয়াজ ভেজে গরম মসলার গুড়া বাদে বাকি বাটা মসলা ও গুড়া মসলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে কষিয়ে নারকেলের দুধ দিতে হবে।
  4. ফুটে এলে আধাসেদ্ধ ডাল ও এঁচড় দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে।
  5. ঝোল কমে গেলে কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে।

উত্সঃ দৈনিক প্রথম আলো, জুন ৫, ২০০৭

 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.