দুধ কই - [ কই, মাছ ]
উপকরণঃ
- বড় কই মাছ - ৬/৭ টা
- আদা বাটা - ১/২ চা চামচ
- পেঁয়াজ বাটা - ১ টা
- কাঁচা লঙ্কা বাটা - ৪ টে
- হলুদ গুঁড়ো - ১/২ চা চামচ
- জিরের গুঁড়ো - ১ চা চামচ
- গরমমশলা গুঁড়ো - ১/২ চা চামচ
- ফোঁড়ন দেবার জন্য পাঁচফোড়ন - ১/৪ চা চামচ
- নারকেলের দুধ - ১ কাপ
- নুন, মিষ্টি - আন্দাজমত
প্রণালীঃ
- মাছে নুন, হলুদ মাখিয়ে সাঁতলে নিন।
- এবারে তেলে পাঁচফোড়ন দিয়ে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা কষে নিন।
- হলুদ, জিরে গুঁড়ো জলে এলে কড়াইতে দিন।
- মাছ দিন।
- নুন আন্দাজমত দিন, ১/৪ চা চামচ চিনি দিন।
- জল শুকিয়ে গেলে নারকেলের দুধ দিন।
- ফুটে উঠলেই নামিয়ে গরমমশলার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে রাখুন। ঢাকা না দিলে কিন্তু গন্ধ পালিয়ে যাবে।
Tags: কই মাছ
শ্রেণীবিভাগঃ কই, মাছ |
|
|
118 Views

Loading ...
মন্তব্য করুন