দধি মুগ - [ ডাল, মুগ ]
উপকরণঃ
- মুগডাল - ১০০ গ্রাম
- মিষ্টি দই - ১০০ গ্রাম
- শশা - ১টা
- বিট নুন - আন্দাজমতো
- কিশমিশ - ২৫ গ্রাম
- খোলায় ভাজা জিরের গুঁড়ো - ১ চা চামচ
প্রণালীঃ
- মুগডাল খোলায় ভেজে থকথকে করে সিদ্ধ করুন।
- অল্প ঠান্ডা করে সিদ্ধ ডালে মিষ্টি দই ফেটিয়ে নিয়ে মেশান।
- শশা, কিশমিশ, বিট নুন মেশান।
- ভাজা জিরের গুঁড়ো মিশিয়ে পরিবেশন করুন।
শ্রেণীবিভাগঃ ডাল, মুগ |
|
|
61 Views

Loading ...
মন্তব্য করুন