দই মাংস - [ খাসি, মাংস ]

উপকরণঃ

  1. মাংস - ১ কেজি
  2. দই - ৭০০ গ্রাম
  3. ঘি - ৫০ গ্রাম
  4. ছোটো এলাচ - ২টো
  5. বড় এলাচ - ২টো
  6. লবঙ্গ - ৪টে
  7. দারচিনি - ২টো
  8. তেজপাতা - ৩টে
  9. মৌড়ি গুঁড়ো - ১ চামচ
  10. নুন - আন্দাজমতো
  11. বেসন - ২ চামচ
  12. শুকনো আদা গুঁড়ো - ১ চামচ
  13. লাল লঙ্কার গুঁড়ো - দেড় চামচ

প্রণালীঃ

  1. দইয়ের মধ্যে নুন, বেসন, মৌড়ি গুঁড়ো, শুকনো আদা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে ফেটিয়ে নিন।
  2. কড়াইয়ে ঘি গরম করে গরমমশলা দিয়ে একটি নাড়াচাড়া করে মাংসটা দিয়ে দিন।
  3. এরমধ্যে ফেটানো দই মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন।
  4. নাড়তে নাড়তে শুকিয়ে এলে অল্প জল দিন।
  5. মাখা মাখা নামিয়ে নিন।
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.