দই মাংস ২ - [ মাংস, যেকোন মাংস ]

উপকরণঃ

  1. যেকোন মাংস - ৫০০ গ্রাম
  2. পেঁয়াজ - ২ টো মিহি করে কুচোনো
  3. রসুন - ৭/৮ কোয়া
  4. আদা - ১ ইঞ্চি পরিমাণ (রসুন, আদা একসাথে বাটা)
  5. নুন - স্বাদ অনুযায়ী
  6. তেল অথবা ঘি - ৪ টেবিল চামচ
  7. টকদই - ২৫০ গ্রাম
  8. কাঁচা লঙ্কা - ২/৩ টে মিহি করে কুচোনো
  9. লাল লঙ্কার গুঁড়ো - ১/২ চা চামচ
  10. ধনে পাতা - ১ টেবিল চামচ
  11. পানি - আন্দাজমতো 

প্রণালীঃ

  1. তেল গরম হলে পেঁয়াজ কুচি সোনালি করে ভাজুন।
  2. আদা, রসুন বাটা দিন।
  3. মাংস দিন।
  4. বাদামি করে ভেজে জল দিন।
  5. নুন দিন।
  6. সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন।
  7. দই ভাল করে ফেটিয়ে নিন।
  8. তাতে কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে মাংসতে দিন।
  9. এবার ঢিমে আঁচে রান্না করুন।
  10. তেল ভেসে উঠলে বুঝবেন মাংস তৈরি। 
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.