দই দিয়ে রুই মাছ - [ মাছ, রুই ]
উপকরণঃ
- বড় রুই মাছ - ৫০০ গ্রাম
- টুকরো করা দই - ২০০ গ্রাম
- পাঁচফোড়ন - ১/২ চা
- চামচ তেল - ২ টেবিল চামচ
- কাঁচা লঙ্কা লম্বা করে চেরা - ৩/৪ টে
- চিনি - ১ চা চামচ
- জিরে গুঁড়ো - ১ চা চামচ
- হলুদ গুঁড়ো - ১/২ চা চামচ
- খোলায় ভাজা মৌরি ও জিরে গুঁড়ো - প্রতিটা ১/২ চা চামচ
- নুন - আন্দাজমতো
প্রণালীঃ
- মাছের টুকরোয় নুন, হলুদ মাখিয়ে হালকা ভেজে তুলে রাখুন।
- দইতে নুন, চিনি, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- তেল গরম হলে পাঁচফোড়ন দিন।
- চেরা কাঁচালঙ্কা দিন। দই-এর মিশ্রণটা দিন।
- ২/১ মিনিট কষে নিয়ে মাছগুলো দিন।
- আন্দাজমতো পানি দিন।
- মাছ সিদ্ধ হলে ঝোলটা ঘন হয়ে এলে ভাজা মৌরি ও জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিন।
শ্রেণীবিভাগঃ মাছ, রুই |
|
|
118 Views

Loading ...
মন্তব্য করুন