দই দিয়ে মাছের অম্বল - [ মাছ, রুই ]
উপকরণঃ
- রুই মাছ - ৭/৮ টুকরো
- দই - দেড় কাপ
- নুন - আন্দাজমতো
- হলুদ - ১/৪ চা চামচ
- লঙ্কা গুঁড়ো - ১ চা চামচ
- তেজপাতা - ১ টি
- শুকনো লঙ্কা - ২ টি
- মেথি দানা - ১/৪ চা চামচ
- সরষেদানা - ১/৪ চা চামচ
- সরষের তেল - ২ টেবিল চামচ
প্রণালীঃ
- দইতে ১/২ কাপ জল দিয়ে মসৃণ করে ফেটিয়ে নিন।
- তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, মেথি, সরষে ফোঁড়ন দিন।
- মাছে নুন, হলুদ মাখিয়ে সামান্য ভেজে নিন।
- ফেটানো দইতে হলুদ, লংকা গুঁড়ো মিশিয়ে মাছে ঢেলে দিন।
- নুন আন্দাজমতো দিন।
- ঝোল ঝোল থাকতে নামিয়ে ভাতের সাথে পরিবেশন করুন।
শ্রেণীবিভাগঃ মাছ, রুই |
|
|
97 Views

Loading ...
মন্তব্য করুন