দই কাবাব - [ পাঁঠা, মাংস ]

উপকরণঃ

  1. পাঁঠার মাংসের কিমা মিহি করে কুচোনো - ৫০০ গ্রাম
  2. দই এবং ঘি - প্রতিটা ১০০ গ্রাম
  3. ডিম - ২ টো
  4. পেঁয়াজকুচি - ২ টো
  5. জাফরান - ১ চা চামচ
  6. ধনেপাতা কুচোনো - ১ টেবিল চামচ
  7. আদা বাটা - ২ চা চামচ
  8. কাঁচা লঙ্কা - ৪ টে কুচোনো
  9. রসুন, গোলমরিচ, হলুদ বাটা - প্রতিটা ১/২ চা চামচ
  10. নুন - স্বাদ অনুযায়ী    

প্রণালীঃ

  1. দই ভাল করে ফেটিয়ে নিন।
  2. জাফরান সামান্য একটু জলে ভিজিয়ে নিয়ে দইতে মিশিয়ে রাখুন।
  3. ধনেপাতা কুচি, কাঁচালঙ্কা কুচি, আদা, রসুন, হলুদ, গোলমরিচ, নুন, কিমায় মেখে অন্তত ২ ঘন্টা ভিজতে দিন।
  4. পেঁয়াজ কুচি হালকা বাদামি রং করে ভেজে দইতে মিশিয়ে রাখুন।
  5. কিমায় ডিম মেখে নিন।
  6. এবারে ছোটো ছোটো আকারে গড়ে ভেজে নিয়ে ১ কাপ জলে সিদ্ধ করুন।
  7. জল শুকিয়ে গেলে দই-পেঁয়াজ, জাফরানের মিশ্রণটা কাবাবে দিন।
  8. খুব ঢিমে আঁচে ১০/১৫ মিনিট সিদ্ধ করে নামিয়ে নিন।
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.