দইবড়া - [ টক ঝাল মিষ্টি, মিষ্টিজাত ]

উপকরণঃ

  1. কলাই ডাল - ২৫০ গ্রাম
  2. টক দই - ৫০০ গ্রাম
  3. নুন - আন্দাজমতো
  4. খোলায় ভাজা জিরের  গুঁড়ো - ১ বড় চামচ
  5. লাল লঙ্কার গুঁড়ো - স্বাদ অনুযায়ী
  6. তেঁতুলের চাটনির জন্য তেঁতুল, নুন, চিনি  - আন্দাজমতো
  7. বড়া ভাজার জন্য তেল

প্রণালীঃ

  1. ডাল রাতভর ভিজিয়ে রাখুন।
  2. পরদিন ভাল করে জল ঝরিয়ে খুব মিহি করে বেটে নিন।
  3. এক  চিমটে নুন দিয়ে বেশ করে ফেটিয়ে নিন।
  4. এবারে হাতে সামান্য জল মাখিয়ে মাখা ডাল থেকে আন্দাজমতো  নিয়ে চ্যাপ্টা করে গড়ে ডুবো তেলে ভেজে নিন বাদামি করে।
  5. বড়া সব ভাজা হয়ে গেলে একটা বড় পাত্রে ১  চামচ নুন দিয়ে জল গরম করুন।
  6. জল ফোটাবার দরকার নেই।
  7. জল গরম হলেই জল নামিয়ে নিন।
  8. তাতে  ভাজা বড়াগুলো আস্তে আস্তে দিন।
  9. ১০ মিনিট ভিজতে দিন।
  10. এবার বড়াগুলো গরম জল থেকে তুলে হাতের  তালুতে রেখে সামান্য চাপ দিন।
  11. দেখবেন অতিরিক্ত জল বেরিয়ে গেছে।
  12. এবারে বড়া খাওয়ার জন্য তৈরি।   
  13. তেঁতুলের চাটনির জন্য তেঁতুলে ১ কাপ জল দিয়ে তাতে আন্দাজমতো চিনি, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে ফোটান। 
  14. ঘন হয়ে গেলে নামিয়ে ঠান্ডা হতে দিন।
  15. দই ভাল করে ফেটিয়ে নিন।
  16. প্লেটে বড়া রেখে দই, চাটনি ও  জিরের গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন।
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.