ডিম টম - [ ডিম ]

উপকরণঃ

  1. ডিম সিদ্ধ করা - ৪টি
  2. টমেটো লাল ও শক্ত - ৮টি
  3. আলু সিদ্ধ করা - ৪টি
  4. নুন - স্বাদ অনুযায়ী
  5. কাঁচালঙ্কা কুচোনো - ২টি
  6. দুধ - ১/২ কাপ

প্রণালীঃ

  1. ডিম সিদ্ধ, আলু সিদ্ধ একসাথে চটকে মেখে নিন।
  2. টমেটোর বোঁটার দিকটা গোল করে কেটে ফেলে ভেতরটা সাবধানে সাফ করে নিন।
  3. আলু ডিম সিদ্ধ মাখার সাথে দুধ, কাঁচালঙ্কা কুচি নুন মেশান।
  4. প্রতিটা টমেটোর ভেতরে আলু-ডিমের মিশ্রণ ভরুন।
  5. ওভেনে ১৫ মিনিট বেক করুন। অথবা পুর ভরা টমেটোগুলো একটা বাটিতে বসিয়ে প্রেসার কুকারে সামান্য জল দিয়ে তাতে বাটিটা বসিয়ে একটা সিটি দিয়ে নামান।
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.