ডিম টমেটোর কাটলেট - [ ডিম ]
উপকরণঃ
- মাখন অথবা সাদা তেল - ২ টেবিল চামচ
- ময়দা - ১ টেবিল চামচ
- টমেটোর রস - ১কাপ
- সিদ্ধ ডিম - ১টা
- রুটির গুড়ো - ২ টেবিল চামচ
- নুন, গোলমরিচ - স্বাদ অনুযায়ী
- দুধ - সামান্য
প্রণালীঃ
- মাখন বা তেল গরম হলে তাতে ময়দা দিয়ে ২/১ মিনিট রান্না করুন।
- আঁচ থেকে নামিয়ে টোম্যাটোর রস দিন।
- এবারে ঢিমে আঁচে চড়িয়ে ক্রমাগত নেড়ে রান্না করুন।
- ঘন হলে নামান।
- এতে সিদ্ধ ডিমটা ভাল করে ভেঙে নিয়ে মেশান।
- রুটির গুঁড়ো মেশান।
- নুন, গোলমরিচ দিন।
- ঠান্ডা হলে কাটলেটের মতো গড়ে দুধে মাখিয়ে রুটির গুঁড়ো লাগিয়ে ভেজে তুলুন।
শ্রেণীবিভাগঃ ডিম |
|
|
204 Views

Loading ...
aj kore dekbo valo lagle sobaike bolo kore khete. buy.