ডিমের হালুয়া - [ ডিম ]
উপকরণঃ
- ডিম - ৩টে
- খোয়া - ২৫০ গ্রাম
- চিনির রস - ২৫০ গ্রাম
- বাদাম বাটা - ২৫ গ্রাম
- ঘি - ২ বড় চামচ
- ছোট এলাচ গুঁড়ো - ১/২ চা চামচ
- জাফরান - ৩/৪ কলি
প্রণালীঃ
- খোয়ার সঙ্গে বাদাম বাটা, চিনির রস, জাফরান, এলাচ গুঁড়ো মেশান।
- এবার তার সঙ্গে ডিম ফেটিয়ে নিয়ে মেশান।
- ঘি গলিয়ে মিশ্রণে ভাল করে মেশান।
- বেক করার পাত্রে ভাল করে মাখন অথবা ঘি মাখিয়ে নিন।
- মিশ্রনটি তাতে দিয়ে বাদামি রং না হওয়া পর্যন্ত বেক করুন।
শ্রেণীবিভাগঃ ডিম |
|
|
172 Views

Loading ...
nice reciepe.
thanks.