ডাল শুকনো - [ কলাই, ডাল ]

উপকরণঃ

  1. কলাই ডাল - ১/২ কাপ
  2. পেঁয়াজ কুচি - ২ টো
  3. ঘি বা সাদা তেল - দেড় টেবিল চামচ 
  4. ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো - ১/২ চা চামচ প্রতিটা
  5. হলুদ গুঁড়ো - ১/৪ চা চামচ
  6. আস্ত জিরা -  ১/৪ চা চামচ
  7. নুন - স্বাদমতো     

প্রণালীঃ

  1. সাদা তেল বা ঘিয়ে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ সোনালি করে ভেজে তাতে ডাল দিয়ে আরও  ৩/৪ মিনিট কষে নিন।
  2. এবারে গুঁড়ো মশলা মিশিয়ে ১ কাপ গরম জল দিন।
  3. ডাল খুব কম আঁচে  সিদ্ধ করুন।
  4. ডাল শুকিয়ে ঝরঝরে হবে অথচ নরম হয়ে যাবে যখন তখন নুন দিয়ে নামান।
  5. গরম গরম  পরিবেশন করুন।
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.