ঠান্ডাই - [ পানীয় ]
উপকরণঃ
- দুধ - ৩ কাপ
- বাদাম বাটা - ১ চা চামচ
- পেস্তা বাটা - ২ চা চামচ
- মধু - স্বাদ অনুযায়ী
- গরমমশলা গুঁড়ো - ১/৪ চা চামচ
- চিনির রস যুক্ত কয়েকটি চেরি
প্রণালীঃ
- চেরি বাদে সবকটি উপকরণ ভালো করে মিশিয়ে নিন।
- মেশানো উপকরনটি একটি পাত্রে ঢেলে ফ্রিজে ঠান্ডা করে নিন।
- ছোটো গ্লাসে ভর্তি করে উপরে চেরি দিয়ে পরিবেশন করুন।
শ্রেণীবিভাগঃ পানীয় |
|
|
70 Views

Loading ...
মন্তব্য করুন