টমেটো গরু ভুনা - [ গরু, মাংস ]

 টমেটো গরু ভুনা

উপকরণ

  1. গরুর গোশত : ২ কেজি,
  2. টমেটো : ১ কেজি,
  3. পেঁয়াজ কুচি : ২ কাপ,
  4. রসুন বাটা : ৩ টেবিল চামচ,
  5. আদা বাটা : ২ টেবিল চামচ,
  6. তেল : দেড় কাপ,
  7. এলাচ : ৪টি,
  8. দারুচিনি : ৩ টুকরো,
  9. তেজপাতা : ৩/৪টি,
  10. চিনি : ১ টেবিল চামচ,
  11. লবণ : আন্দাজমতো,
  12. জিরা ভাজা গুঁড়া : ১ চা চামচ,
  13. পানি : মাংস সিদ্ধ হওয়ার মতোন,
  14. আস্তা কাঁচামরিচ : ৮/১০টি।

পদ্ধতি

  1. গোশতের ছোট ছোট টুকরো করে কেটে নিন।
  2. টমেটোর টুকরো মোটা করে কাটুন।
  3. জিরা ভাজা গুঁড়া, চিনি, কাঁচামরিচ এবং টমেটো ছাড়া বাকি উপকরণ মেখে গোশত চুলায় কষান যতক্ষণ গোশতের পানি বের না হয়।
  4. পানি বের হলে কম আঁচে সিদ্ধ করুন।
  5. টমেটো দিন। টমেটো গোশতের সঙ্গে মিশে যাওয়া পর্যন্ত কষান।
  6. এবার চিনি ও কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে জিরা ভাজা গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন।
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.