টক ঝাল মুরগি - [ মাংস, মুরগি ]
উপকরণঃ
- মুরগির বুকের মাংস চৌকো করে কাটা - ২০০ গ্রাম
- বড় পেঁয়াজ চৌকো করে কাটা - ২টো
- গাজর চৌকো করে কাটা - ২টো
- মুরগির স্টক - ৫ কাপ
- সাদা তেল - দেড় কাপ
- নুন - আন্দাজমতো
- চিনি - ২ চা চামচ
- ভিনিগার - ১/৪ কাপ
- টমেটো কেচাপ - ১ কাপ
- জল - ১/৪ কাপ
- কর্ণফ্লাওয়ার - ২ টেবিল চামচ
- চিলি সস - ১/৪ কাপ
প্রণালীঃ
- গাজর সিদ্ধ করে জল থেকে তুলে ঠান্ডা জলে ধুয়ে তুলে রাখুন।
- ১ কাপ তেল গরম করুন মুরগির টুকরো, পেঁয়াজের টুকরো ১ মিনিট ভাজুন।
- গাজর দিন।
- মুরগির স্টক দিন।
- মুরগি সিদ্ধ হলে নুন, চিনি, চিলি সস, টমেটো কেচাপ, ভিনিগার দিন।
- জল এবং কর্ণফ্লাওয়ার দিয়ে পেস্টের মতো করে সেটাও দিন।
- ক্রমাগত নাড়তে থাকুন।
- বাকি ১/২ কাপ তেল দিয়ে আঁচ থেকে নামিয়ে ফেলুন।
শ্রেণীবিভাগঃ মাংস, মুরগি |
|
|
134 Views

Loading ...
মন্তব্য করুন