টক-ঝাল-মিষ্টি ফলের স্যালাড - [ শাক সবজি ফল, স্যালাড ]

উপকরণঃ

  1. লাল শুকনো লঙ্কা - ২টা
  2. সরষে - ১ চা চামচ
  3. চিনি - ৩ টেবিল চামচ
  4. নুন - স্বাদ অনুযায়ী
  5. জল - ১ কাপ
  6. পাকা আম - ২
  7. কমলা লেবু - ২
  8. পাকা কলা - ২
  9. আনারস - ১/৪
  10. কমলা লেবুর রস - ১/২ কাপ
  11. নারকেল - ১/২খানা, কোরানো

প্রণালীঃ

  1. খোসা ছাড়ানো আম, কলা, আনারস বড় টুকরো করে কাটুন এবং কমলা লেবুর খোসা ছড়িয়ে কোয়াগুলো পরিষ্কার করুন।
  2. ফল সব একসঙ্গে একটা বড় পাত্রে রেখে চিনি মেশান।
  3. নারকেল কোরা, শুকনো লাল লঙ্কা, সরষে একটু মোটা করে বেটে নিতে হবে।
  4. এবার বাটা মশলা, নুন, কমলার রস ফলের সঙ্গে ভাল করে মেশান।
  5. ঠান্ডা করে পরিবেশন করুন।
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.