উপকরণঃ
- কুমড়ো - ২০০ গ্রাম
- আলু - ২টো
- পটল - ৪টে
- আস্ত ছোলা রাতভর ভেজানো - ১ টেবিল চামচ
- কাঁচা চিনে বাদাম - ৮/১০টা
- কাঁচা আম - ১ টা
- হিং - এক চিমটে
- পাঁচফোড়ন - আন্দাজমতো
- তেজপাতা - ২টো
- লঙ্কার গুঁড়ো - ১/৪ চা চামচ
- ধনে গুঁড়ো - ১ চা চামচ
- আদাবাটা - ১ ইঞ্চি পরিমাণ
- নুন, মিষ্টি - আন্দাজমতো
- ভাজা জিরের গুঁড়ো - ১/২ চা চামচ
- তেল - প্রয়োজনমতো
প্রণালীঃ
- ডুমো করে কাটা সবজি ডুবো তেলে ভেজে তুলে রাখুন।
- আমটাও ছোটো টুকরো করে কেটে তেলে একটু নেড়েচেড়ে তুলে রাখুন।
- এবারে অল্প তেলে পাঁচফোড়ন, তেজপাতা, লঙ্কা, ধনেগুঁড়ো, আদাবাটা দিন।
- চিনাবাদাম খোলায় ভেজে লাল খোসাটা ছাড়িয়ে হাত দিয়ে সামান্য ভেঙে দিন।
- ছোলা দিয়ে অল্প আঁচে সামান্য জলের ছিটে দিয়ে একটু কষে নিন।
- নুন, মিষ্টি দিন।
- ভাজা তরকারি দিন।
- ১/২ কাপ জল দিয়ে নিঢমে আঁচে ঢাকা দিয়ে রান্না করুন।
- সবজি সিদ্ধ হয়ে এলে আমের টুকরো দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন।
- আম, তরকারি সব সুসিদ্ধ হয়ে তরকারি শুকনো শুকনো হবে।
- আঁচ থেকে নামিয়ে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে ঢাক দিয়ে রাখুন।
শ্রেণীবিভাগঃ চাটনি, টক ঝাল মিষ্টি |
|
|
84 Views

Loading ...
মন্তব্য করুন