ঝিঙ্গা ডাল - [ ছোলা, ডাল ]

উপকরনঃ

  1. ছোলার ডাল ১ কাপ,
  2. পানি ৬ কাপ,
  3. কচি ঝিঙ্গা ২০০ গ্রাম,
  4. আদা ২ সে. মি. টুকরা গোল স্লাইস করে কাটা,
  5. পেঁয়াজ এক কাপের ৪ ভাগের ১ ভাগ,
  6. দারচিনি ২ সে.মি. ২ টুকরা,
  7. এলাচ ২টি,
  8. তেজপাতা ১টি,
  9. শুকনা মরিচ ৩টি,
  10. লবণ ১ চা। চামচ,
  11. চিনি ১ চামচ,
  12. ঘি ২ টে. চামচ।

প্রনালীঃ

  1. ডাল ধুয়ে আদা, চারচিনি, এলাচ, লবণ ও পানি দিয়ে সিদ্ধ করুন।
  2. ঝিঙ্গা ছিলে ১ সে. মি. পুরু করে কাটুন।
  3. ডাল সিদ্ধ হলে ঝিঙ্গা, কাঁচা মরিচ, চিনি দিয়ে মৃদু আঁচে ৫ মিনিট উনুনে রাখুন।
  4. ডাল ঘন হয়ে আসলে নামান।
  5. ফ্রাই প্যানে ঘি গরম করে পেঁয়াজ ও শুকনা মরিচ, তেজপাতা বাদামি রং করে ভেজে ডাল বাগাড় দিন।
  6. ডাল নামিয়ে দুইটা লেবুপাতা দেয়া যায়। লেবুপাতা দিয়ে নেড়ে ঢেকে রাখতে হবে।
  7. গরম গরম পরিবেশন করতে হবে। 
     
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.