ঝাল মাংসের ঝোল - [ গরু, মাংস ]

ঊপকরণঃ

  1. গরুর মাংস ১ কেজি
  2. রসুন বাটা ২ টেবিল চামচ
  3. আদা বাটা ১ টেবিল চামচ
  4. জিরা বাটা ১ চা চামচ
  5. ধনে গুঁড়া ১ চা চামচ
  6. হলুদ গুঁড়া ১/২ চা চামচ
  7. মরিচ গুঁড়া ২ টেবিল চামচ (যেমন ঝাল করতে চান)
  8. কাচা মরিচ ৪/৫ টা (কিংবা একটু বেশী ঝাল চাইলে বেশী দিবেন)
  9. গোল মরিচ গুঁড়া ১/২ চা চামচ
  10. গরম মশলা বাটা ১ চা চামচ
  11. জয়ত্রী ও জায়ফল মিশ্রণ বাটা ১/২ চা চামচ
  12. পেস্তাদানা বাটা ১ চা চামচ
  13. পেয়াজ কুচি ১ কাপ
  14. তেজপাতা ২ টি
  15. সয়াবিন তেল ১ কাপ
  16. পেয়াজ বেরেস্তা করা ১ টেবিল চামচ
  17. চিনি ১/২ চা চামচ
  18. লবন পরিমানমত
  19. পানি ৫ কাপ (গরম)

প্রণালীঃ

  1. মাংস টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
  2. এবার হাড়িতে মাংস এবং সব উপকরণ একসঙ্গে ভালকরে মেখে নিন।
  3. এ অবস্থায় ১০/১৫ মিনিট হাঁড়ির মুখ ঢেকে রেখে দিন।
  4. মশলা মাখানো মাংস সহ হাঁড়িটি চুলায় চাপিয়ে ঢাকনা দিয়ে দিন।
  5. এ অবস্থায় একটু পরে পরে ঢাকনা সরিয়ে মাংসগুলো নেড়ে দিতে হবে।
  6. ১০-১৫ মিনিটের মাথায় মাংস কিছুটা কষানো হলে গরম পানি দিয়ে দিন।
  7. অল্প আঁচে প্রায় ১ ঘন্টা রান্না করুন।
  8. মাংস সেদ্ধ হলে এবং ঝোল গাড় ও ঘন হয়ে এলে চিনি দিয়ে আরো ১৫ মিনিট অল্প আঁচে দমে রাখুন।
  9. তেল উপরে উঠলে নামিয়ে পরিবেশন করুন।

উত্সঃ ভুলু’স রেসিপি।

 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.