ঝাল ভাত - [ ভাত ]
উপকরণঃ
- আতপ চাল - ১ কাপ
- মুগ ডাল - ১/২ কাপ
- কাজু বাদাম - ৮/১০ টা
- ঘি অথবা সাদা তেল - ২ টেবিল চামচ
- আদা কুচি - ১ চা চামচ
- গোলমরিচ গুঁড়ো - ৮/১০ দানা
- জিরা - ১/২ চা চামচ
- নুন - স্বাদ অনুযায়ী
প্রণালীঃ
- চাল খোলায় হালকা ভেজে ১/২ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন।
- ডালও খোলায় হালকা ভেজে নিন। ডাল সিদ্ধ করে নিন।
- ৩/৪ অংশ সিদ্ধ হলে পানি থেকে ছেঁকে চালটা দিয়ে আবার সিদ্ধ করুন।
- পানি কম হলে আরও পানি দিন।
- নুন ও এক চামচ ঘি অথবা সাদা তেল এতে দিন।
- আলাদা ঘি অথবা সাদা তেলে সাদা জিরা ফোঁড়ন দিন।
- বাদাম হালকা ভেজে নিন। আদা, গোলমরিচ দিয়ে ভাতের ওপরে ঢেলে দিন।
- ১০/১৫ মিনিট দমে রেখে, ঘন থকথকে হলে নামিয়ে নিন।
- এরসঙ্গে পুদিনা অথবা যে কোনও টক চাটনি খেতে ভালো লাগে।
শ্রেণীবিভাগঃ ভাত |
|
|
131 Views

Loading ...
মন্তব্য করুন