জিরে মুরগি - [ মাংস, মুরগি ]

উপকরণঃ

  1. ছোট মুরগির মাংস - ৫০০ গ্রাম
  2. লেবুর রস - ২ বড় চামচ
  3. নুন - আন্দাজমতো
  4. সাদা জিরে - দেড় চা চামচ
  5. কাঁচা লঙ্কা কুচোনো - ৪/৫টা
  6. দই - ১০০ গ্রাম
  7. ধনে পাতা কুচোনো - বড় ৩ চামচ
  8. পুদিনা পাতা কুচোনো - ১ চা চামচ
  9. তেল - বড় ১ চামচ   

প্রণালীঃ

  1. মুরগি লেবুর রস এবং নুন মাখিয়ে অন্তত ১ ঘন্টা রাখুন।
  2. তেল গরম হলে জিরা ফোঁড়ন দিন।
  3. কাঁচা লঙ্কা কুচোনো দিন।
  4. সামান্য নাড়াচাড়া করে মুরগি দিন।
  5. দইটা ফেটিয়ে এর মধ্যে ঢেলে দিন।
  6. ধনে পাতা, পুদিনা পাতা কুচোনো দিয়ে ঢাকা দিয়ে দিন।
  7. ঢিমে আঁচে রান্না করুন মুরগি সিদ্ধ না হওয়া পর্যন্ত।  
     
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.