জিরা দিয়ে গরুর মাংস - [ গরু, মাংস ]

জিরা দিয়ে গরুর মাংস 

উপকরণ

  1. গরুর মাংস ১ কেজি,
  2. পিঁয়াজ মোটা কাটা ১ কাপ,
  3. রসুন বাটা ২ টেবিল চামচ,
  4. আদা বাটা ১ টেবিল চামচ,
  5. মরিচ গুঁড়া ১ টেবিল চামচ,
  6. হলুদ ১ চা চামচ,
  7. এলাচ, দারুচিনি, তেজপাতা ১টি করে,
  8. লবণ আন্দাজমতো,
  9. তেল ১ কাপ,
  10. ধনে বাটা ১ চা চামচ,
  11. জিরা বাটা ১ চা চামচ,
  12. জিরা আস্ত ১ চা চামচ,
  13. জিরা টেলে গুঁড়া করা ১ চা চামচ।

প্রণালী

  1. গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
  2. পাতিলে তেল গরম করে আস্ত জিরা দিতে হবে।
  3. ফুটে উঠলে মাংস দিয়ে একে পিঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, লবণ, গরম মসলা, ধনে জিরা বাটা ও সব মসলা দিয়ে কষাতে হবে।
  4. ভালোভাবে কষানো হলে সিদ্ধ করার আন্দাজে পানি দিয়ে ঢেকে মৃদু আঁচে রান্না করতে থাকুন।
  5. মাংস সিদ্ধ হয়ে গেলে এবং পানি কমে এলে আর একবার ভালোমতো কষিয়ে জিরা ভাজা গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন।
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.