ছোট আস্ত ভেটকি - [ ভেটকি, মাছ ]
উপকরণঃ
- ছোট ভেটকি - ৪/৫ টা
- লাল শুকনো লঙ্কা মিহি করে কুচোনো - ৮/১০ টা
- আদা মিহি করে কুচোনো - ১ টেবিল চামচ
- আনারস টুকরো করা - ৫০ গ্রাম
- কিশমিশ - ২ টেবিল চামচ
- চিনি - ২ টেবিল চামচ
- সাদা ভিনিগার - ২ টেবিল চামচ
- কর্ণফ্লাওয়ার - ২ চা চামচ
- সাদা তেল - মাছ ভাজার মতো
- পুদিনা পাতা - ১০/১৫ টা
- পেঁয়াজ - ২টো রসুন কুচোনো - ১ চা
- চামচ সাদা গোলমরিচ গুঁড়ো - ১/২ চা চামচ
- নুন - স্বাদমতো
প্রণালীঃ
- মাছ পরিষ্কার করে নিন।
- মাছের গায়ে ছুরি দিয়ে দুইপিঠে দুই-তিনটে করে চির দিয়ে নিন।
- মাছে সাদা গোলমরিচের গুঁড়ো, নুন আর সামান্য একটু কর্ণফ্লাওয়ার দিয়ে মেখে ১০ মিনিট রেখে দিন।
- তেল গরম করে ডুবো তেলে মাছ মুচমুচে করে ভেজে তুলুন।
- এবারে তিন টেবিল চামচ মতো তেল করম করে রসুন কুচি সোনালি করে ভাজুন।
- কর্ণফ্লাওয়ার, পুদিনা পাতা, পেঁয়াজ কুচি বাদ দিয়ে আর সব উপকরণ দিয়ে বড় আঁচে রান্না করুন।
- ২/৩ মিনিট এবারে আঁচ কমিয়ে ১/২ কাপ জল দিন।
- কর্ণফ্লাওয়ার জলে এলে দিন ঘন হবার জন্য। ঘন হলে মাছ ভাজা পরিবেশনের পাত্রে সসটা ঢেলে দিন।
- পুদিনা পাতা, পেঁয়াজ কুচি মুচমুচে করে ভেজে ওপরে ছড়িয়ে দিন।
Related Bangla Recipe
Tags: ভেটকি মাছ
শ্রেণীবিভাগঃ ভেটকি, মাছ |
|
|
92 Views

Loading ...
মন্তব্য করুন