ছানা ও চিংড়ির স্যালাড - [ শাক সবজি ফল, স্যালাড ]

উপকরণঃ

  1. ছানা - ১৫০ গ্রাম
  2. মাঝারি সাইজের চিংড়ি খোসা, মাথা এবং পিঠের কালো সুতো ছাড়ানো - ২০০
  3. গ্রাম লেটুস পাতা - ৪/৫টি
  4. সিদ্ধ ডিম - ২টি
  5. টোম্যাটো - ৩টি
  6. লেবুর রস - ১ চা চামচ
  7. কুচোনো কাঁচালঙ্কা - ১টি
  8. মাস্টার্ড - ১/২ চা চামচ
  9. নুন, গোলমরিচ - স্বাদ অনুযায়ী  

প্রণালীঃ

  1. ছানা হাত দিয়ে ভেঙে টুকরো করে নিন।
  2. চিংড়ি নুন গোলমরিচ দিয়ে ২/৪ মিনিট ফুটিয়ে জল থেকে তুলে রাখুন। লেটুস পাতা ধুয়ে জল ঝরিয়ে একটি প্লেটে বিছিয়ে দিন।
  3. টোমাটো, সিদ্ধ ডিম গোল গোল করে কেটে সাজান।
  4. এবারে চিংড়ি, ছানা, লবণ, লেবুর রস, গোলমরিচ, লঙ্কা কুচি, মাস্টার্ড চামচ দিয়ে আলগা হাতে মেলাবেন।
  5. টোম্যাটো, ডিম প্লেটের চারধারে যেটা সাজিয়েছেন তার মাঝখানে মিশ্রণটা ঢেলে ফ্রিজে ঠান্ডা হতে দিন।
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.