ছানার বড়া - [ টক ঝাল মিষ্টি, মিষ্টি ]

উপকরণঃ

  1. ছানা - ২৫০ গ্রাম
  2. চিনি - ১ পেয়ালা/কাপ
  3. মিছরি ছোটো ছোটো টুকরো করা
  4. ছোলার ডাল  - রাতভর ভিজিয়ে সকালে জল ঝরিয়ে খুব মিহি করে বাটা - ১/৩ পেয়ালা
  5. বড়া ভাজার জন্য তেল -  আন্দাজমতো
  6. ছোটো এলাচের দানা কয়েকটি     

প্রণালীঃ

  1. ছানাটা শিলে বেটে নিন।
  2. এর সঙ্গে ডাল বাটা মিশিয়ে ভাল করে ফেটান। এবার এক পেয়ালা  চিনিতে ১/৩ পেয়ালা জল দিয়ে ফুটিয়ে ঘন করে রস তৈরি করুন।
  3. বেশি ঘন করবেন না। এবার ছানার  মিশ্রণ থেকে ছোটো ছোটো বড়া তৈরি করে আঙুল দিয়ে একটু গর্ত করে তাতে এক টুকরো মিছরি ও  একদানা এলাচ দিয়ে আবার গোল করে বড়া গড়ে নিন।
  4. কড়াইতে তেল গরম হলে আঁচ কমিয়ে বড়া লালচে  করে ভেজে রসে ফেলুন।
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.