চিনে ভাজা মুরগি - [ মাংস, মুরগি ]
উপকরণঃ
- মুরগি - ৬/৭ টুকরো করুন
- সয়া সস - ২ টেবিল চামচ
- দুধ - ২ টেবিল চামচ
- পেঁয়াজ - ১টা বেটে নিয়ে তার রসটা নিংড়ে নিন।
- আদা বাটা, রসুন বাটা - প্রতিটা ১/২ চা চামচ করে
- ময়দা - ৬ টেবিল চামচ নুন
- গোলমরিচ গুঁড়ো, মাস্টার্ড গুঁড়ো ময়দায় আন্দাজমতো মিশিয়ে নিন
প্রণালীঃ
- মুরগির টুকরো সয়া সস, দুধ, পেঁয়াজের রস, আদা, রসুন বাটা মেখে ৬/৭ ঘন্টা ভিজিয়ে রাখুন।
- এবারে এই মাখা মুরগি চড়া আঁচে রেখে শুকিয়ে নিন।
- ঠান্ডা করে নিন।
- এবারে শুকনো ময়দায় নুন, গোলমরিচের গুঁড়ো, মাস্টার্ডের গুঁড়ো মিশিয়ে তাতে মুরগি টুকরো মাখিয়ে ডুবো তেলে সোনালি করে ভেজে তুলুন।
শ্রেণীবিভাগঃ মাংস, মুরগি |
|
|
110 Views

Loading ...
মন্তব্য করুন