চিকেন Xacuti - [ মাংস, মুরগি ]

উপকরণঃ

  1. মুরগি ১কিলো, ছোট টুকরো করা। অন্তত ১৫-১৬ টুকরো করবেন
  2. আস্ত ধনে ১ চা চামচ
  3. মেথি দানা ১/৪ চা চামচ
  4. গোলমরিচ ৭-৮ দানা
  5. জায়ফল সামান্য একটু
  6. ছোট এলাচ ৪টে
  7. লবন ৪টে লাল
  8. শুকনো লঙ্কা ২টো
  9. পোস্ত ১ চা চামচ
  10. মৌরি ১/২ চা চামচ এই সমস্ত মশলা শুকনো খোলায় হালকা ভেজে নিন, বেশি ভাজবেন না
  11. সুগন্ধ বার হওয়া মাত্রই আনি থেকে সরিয়ে নিন
  12. নয়তো তেতো হয়ে যাবে
  13. ভাজা মশলা ছাড়া আর যা লাগবেঃ
    ২টো পেঁয়াজ কুচোনো
    ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
    ১ চা চামচ রসুন বাটা
    ১/২ চা চামচ আদা বাটা
    ১/২ কাপ তেঁতুল গোলা
    নুন স্বাদ অনুযায়ী ৪ বড় চামচ নারকেল কোরা  

প্রণালীঃ

  1. এবারে ভাজা মশলাতে নারকেল কোরা অল্প জল দিয়ে একসঙ্গে পিষে নিন। একটু মোটা পিষবেন।
  2. এবারে কড়ায় তেল দিন।
  3. তেল গরম হলে, কুচোনো পেঁয়াজ হালকা বাদামি করে ভাজুন।
  4. এবার হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা এবং বাটা মশলা, যেটা তৈরি করে রেখেছেন, সেটা দিন।
  5. মিনিটখানেক নাড়াচাড়া করে মিশিয়ে নিন।
  6. মুরগির টুকরো দিন, নুন দিন।
  7. ১ কাপ জল দিয়ে, ঢাকা দিয়ে রান্না করুন।
  8. মুরগি সেদ্ধ হয়ে গেলে, তেঁতুল গোলাটা দিয়ে মিনিট পাঁচেক রান্না করুন।
  9. নিজে খান, অপরকে খাওয়ান।
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.