উপকরণঃ
- ছোট চিংড়ী, সিদ্ধ করা- ২০০ গ্রাম (মাঝারী হলে মাঝখানে টুকরো করে নিতে পারেন)
- শশা - ২ টা (খিরাই হলে ৪ টা)
- পেয়াজ - ১ টা (বড়)
- লেবুর রস - ১ টা
- লেবু (মাঝারী সাইজের)
- টমেটো - ২ টা সবুজ
- কাচা মরিচ- ৪/৫ টা
- লবণ- স্বাদমত/পরিমানমতো
- গোল মরিচ গুড়া - ১ চিমটার একটু বেশি (বা স্বাদমতো)
- অলিভ অয়েল (বা সরিষার তেল) - ১/৩ কাপ
প্রণালীঃ
- হাড়িতে পরিমানমতো লবণ দিয়ে চিংড়ি সিদ্ধ করে নিন।
- একটি পাত্রে অলিভ অয়েল (বা সরিষার তেল), লবণ, গোলমরিচ গুড়া লেবুর রস ভাল করে মেশান।
- সিদ্ধ চিংড়ি প্রতিটাকে ২ (দুই) টুকরো করুন (অথবা গোটা রাখতে পারেন)।
- শশা, পেয়াজ এবং টমেটো চিংড়ি’র টুকরার সাথে মিল রেখে বা আপনার পছন্দমতো টুকরা করে নিতে পারেন। কাচামরিচ আড়াআড়ি ভাবে কুচু করে নিন।
- এবার সিদ্ধ চিংড়ির টুকরার মধ্যে সব উপাদান একসঙ্গে মিশিয়ে তাতে অলিভ অয়েলের মিশ্রণটি দিয়ে ভাল করে মাখান, কচলাবেন না।
- সালাদ তৈরী, এবার সাজিয়ে পরিবেশন করুন।
উত্সঃ ভুলু’স রেসিপি।
শ্রেণীবিভাগঃ চিংড়ি, স্যালাড |
|
|
71 Views

Loading ...
মন্তব্য করুন