চিংড়ি টমেটো - [ চিংড়ি, মাছ ]

উপকরণঃ

  1. মাঝারি সাইজের চিংড়ি - ৫০০ গ্রাম
  2. টমেটো - ২৫০ গ্রাম
  3. ডিমের সাদা অংশ - ২ টো
  4. কর্ণফ্লাওয়ার - ২ চা চামচ
  5. নুন - স্বাদ অনুযায়ী
  6. তেল - ভাজার জন্যে 

প্রণালীঃ

  1. চিংড়ি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিন।
  2. একটা পাত্রে ডিমের সাদা অংশ, নুন, কর্ণফ্লাওয়ার ভালো করে মেশান।
  3. চিংড়ি মাছে ভালো করে এই মিশ্রণটা লাগিয়ে নিন।
  4. টমেটো খুব ছোটো করে কেটে নিন।
  5. তেল গরম হলে চিংড়ি মাছ ভেজে তুলুন।
  6. তেলটা অন্য পাত্রে ঢেলে রাখুন।
  7. যেটায় চিংড়ি ভেজেছেন পাত্রটিতে আবার টমেটো, নুন, আর ভাজা চিংড়ি দিন।
  8. ১ মিনিট নাড়াচাড়া করে নামিয়ে অন্য পাত্রে ঢেলে রাখুন।
  9. পরিবেশন করার একটু আগে রান্না করবেন। বেশি আগে করলে ভালো লাগবে না।  
 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.