চিংড়ি কোরমা - [ চিংড়ি, মাছ ]

উপকরণঃ

  1. মাঝারি সাইজের চিংড়ি - ৫০০ গ্রাম
  2. দই - ১৫০ গ্রাম
  3. আদা ও রসুন বাটা - ১ চামচ করে প্রতিটা
  4. হলুদ গুঁড়ো - ১/৪ চা চামচ
  5. ঘি অথবা সাদা তেল - ২ বড় চামচ
  6. পোস্ত বাটা - ১ বড় চামচ
  7. কাঁচা লংকা লম্বা করে চেরা - ৪/৫ টা
  8. নুন - আন্দাজমত

প্রণালীঃ

  1. দই, আদা বাটা ও হলুদ দিয়ে চিংড়ি মেখে রাখুন ১/২ ঘন্টা।
  2. ঘি অথবা সাদা তেল গরম হলে কাজুবাদাম, ধনে , পোস্ত বাটা হালকা বাদামী করে ভাজুন।
  3. মাখা চিংড়ি দিয়ে সামান্য নাড়াচাড়া করুন।
  4. কাঁচা লংকা ও পরিমাণ মতো নুন দিন।
  5. ৫ থেকে ৭ মিনিট রান্না করুন কম আঁচে।
  6. মাখা মাখা হবে।
  7. ইচ্ছে হলে নামিয়ে পাত্রে ঢেলে ওপরে কাজুবাদাম কুচি, ধনে পাতা কুচি দিতে পারেন।  

Related Bangla Recipe

Tags:

 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 Votes | Average: 0 out of 5 (রেটিং করুন)
Loading ... Loading ...

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.