চিংড়ি কাসুন্দি - [ চিংড়ি, মাছ ]
উপকরণঃ
- মাঝারি সাইজের চিংড়ি - ২৫০ গ্রাম
- ভিনিগার - ১ কাপ
- সরষের তেল - ১/২ কাপ
- ভিনিগার দিয়ে বাটা দেড় ইঞ্চি পরিমাণ হলুদ
- জিরা, সরষে প্রতিটা ১/২ চা চামচ করে
- শুকনো লঙ্কা - ৩/৪ টে
- মেথি - ৮/১০ সানা
- রসুন কুচিয়ে নিন - ৫/৬ কোয়া
- পেঁয়াজ কুচোনো - ১ টি বড়
- আদা কুচোনো - আধ ইঞ্চি মতো
- কাঁচা লঙ্কা কুচোনো - ২/৩ টে
- চিনি - ১ চা চামচ
- নুন - আন্দাজমতো
প্রণালীঃ
- চিংড়ি পরিষ্কার করে টুকরো করে নিন।
- ভিনিগার ১ টেবিল চামচ এবং নুন দিয়ে ঘন্টা খানেক ভিজিয়ে রাখুন।
- তেলে কুচোনো উপকরণগুলো দিয়ে নাড়াচাড়া করুন।
- হালকা রঙ ধরতেই মাছ দিন।
- শুকিয়ে এলে মাছটা তুলে ফেলুন।
- এবার তেলে কুচোনো উপকরণগুলোর মধ্যেই বাটা মশলা দিন।
- সামান্য ভিনিগার ছিটিয়ে ছিটিয়ে ২/১ মিনিট ভাজুন।
- মাছ, চিনি, আন্দাজমতো নুন দিন। বাকি ভিনিগারটা দিয়ে ২/৩ মিনিট ফোটান।
- মশলা মাছের গায়ে মাখা মাখা হলে নামিয়ে নিন।
- যদি দুই-একদিন রেখে খেতে চান তবে ফ্রিজে রেখে খাবেন।
Related Bangla Recipe
Tags: চিংড়ি মাছ
শ্রেণীবিভাগঃ চিংড়ি, মাছ |
|
|
98 Views

Loading ...
মন্তব্য করুন