চিংড়ি কারি - [ চিংড়ি, মাছ ]
উপকরণঃ
- মাঝারি সাইজের চিংড়ি মাছ - ১৭/১৮ টা
- পেঁয়াজ মিহি করে কুচোনো - ১ টা
- রসুন থেঁতো করা - ২/৩ কোয়া
- নুন - স্বাদমতো
- নারকেলের দুধ - ১ কাপ
- তেল - ২ টেবিল চামচ
- এছাড়া নিচে দেওয়া মশলাগুলি একসাথে ভিনিগারে মিশিয়ে নিতে হবে।
ধনে গুঁড়ো - ১ টেবিল চামচ
হলুদ গুঁড়ো - ১/২ চা চামচ
সরষে বাটা - ১/২ চা চামচ
জিরা বাটা - ১/২ চা চামচ
লঙ্কা গুঁড়ো - ১/৪ চা চামচ
আদা বাটা - ১/২ চা চামচ
প্রণালীঃ
- পেঁয়াজ কুচি, রসুন তেলে ভেজে নিন, কিন্তু বাদামি করে ভাজবেন না।
- এবারে ভিনিগারে মেশানো মশলাগুলির পেস্ট বানিয়ে তেলে দিয়ে ২/৩ মিনিট কষতে থাকুন।
- আঁচ কমিয়ে নিন।
- নারকেলের দুধটা এতে ঢেলে দিন।
- চিংড়ি মাছ ও নুন দিয়ে ৪/৫ মিনিট ঢিমে আঁচে রান্না করুন।
- ঢাকা দেবেন না।
- নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
শ্রেণীবিভাগঃ চিংড়ি, মাছ |
|
|
126 Views

Loading ...
মন্তব্য করুন